তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিতে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি মনে করেন, এই অঞ্চলের নারীসমাজ শুধু ভোটার নন, বরং সামাজিক পরিবর্তন ও উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর শ্রীপুর এবং উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক চলাকালে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে তিনি বলেন, মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন—এই চারটি বিষয় তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মূল ভিত্তি। এজন্য নারীদের ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে উন্নত রাষ্ট্র গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।
আনিসুল হক বলেন, হাওরাঞ্চলের মানুষ বছরের বেশির ভাগ সময় প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতার সঙ্গে লড়াই করে টিকে থাকে। কিন্তু এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি, মৎস্য ও পর্যটন খাতকে কেন্দ্র করে যে উন্নয়ন কাঠামো গড়ে ওঠার কথা ছিল তা হয়নি। বিএনপি সরকার গঠন করলে হাওর অঞ্চলকে বিশেষ উন্নয়ন পরিকল্পনার আওতায় এনে পৃথক উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি আধুনিকায়ন, মাছ উৎপাদন বৃদ্ধি এবং পর্যটন খাতকে টেকসইভাবে এগিয়ে নেওয়া হবে।ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ)-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কলিম উদ্দিন আহমেদ মিলন
তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনী পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করা। তবে জনগণের সমর্থন বিএনপির পক্ষে রয়েছে এবং গণভোটের মাধ্যমেই দলটি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকগুলোতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি ক্ষমতায় এলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক অগ্রাধিকার দেওয়া হবে: এমপি প্রার্থী আনিসুল হক