শাহরিয়ার শাকিল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুতুবআলী একাডেমিতে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের অর্জন, অভিভাবকদের প্রত্যাশা এবং শিক্ষকদের নিষ্ঠার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
স্বপ্ন, সাহস ও জ্ঞানের আলোয় আগামীর পথচলার প্রত্যয়ে অনুষ্ঠিত এ আয়োজনটি অনুষ্ঠিত হয় ২৪ ডিসেম্বর বুধবার সকালে। বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের হলরুমে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর ফলাফল ঘোষণাসহ শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণিভিত্তিক অর্জন তুলে ধরা হয়। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, আর অভিভাবকদের চোখেমুখে সন্তুষ্টির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে নৈতিকতা, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনের যোগ্য নাগরিক হতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমান গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন। তিনি শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন এবং অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষাক্রম ও মানোন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিজানুর রহমান নয়ন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রতিবেদক শাহরিয়ার শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সুহাদা আক্তার, মাছুমা বেগম, রেমি বেগম, সুমাইয়া বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় ২০২৫ সালেও কুতুবআলী একাডেমিতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এই ধারাবাহিকতা বিদ্যালয়ের শিক্ষার মান ও প্রশাসনিক দক্ষতারই প্রতিফলন।
বড়লেখায় কুতুবআলী একাডেমির ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ