গুচ্ছগ্রামের নারী-যুবকদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে চালু হলো ব্লু-বিকন স্কিল একাডেমি

এনায়েত করিম রাজিব,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া নারী, পুরুষ ও যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে যাত্রা শুরু করলো ব্লু-বিকন স্কিল একাডেমি। স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে এই প্রশিক্ষণভিত্তিক প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার শ্রেণিখালী গুচ্ছগ্রাম এলাকায় একাডেমিটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক শামিমা আক্তার।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বলয়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. ফারুকুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগের সহ-সভাপতি কামরুজ্জামান নাছির, বাঁধন মানব উন্নয়ন সংস্থার মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ শওকত হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, শাহজাহান হাওলাদার, তাছলিমা বেগম, প্রশিক্ষক রিমা আক্তারসহ এলাকার শতাধিক নারী-পুরুষ ও যুবক।
অনুষ্ঠানে আলোচনায় বক্তারা বলেন, গুচ্ছগ্রাম এলাকার বেশিরভাগ মানুষ ভূমিহীন ও স্বল্প আয়ের হওয়ায় জীবিকা নির্বাহে নানাবিধ সংকটে রয়েছেন। এসব মানুষের জন্য টেকসই উন্নয়নের সবচেয়ে কার্যকর পথ হলো দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা। ব্লু-বিকন স্কিল একাডেমি সেই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।
প্রতিষ্ঠানটির পরিচালক শামিমা আক্তার বলেন, শ্রেণিখালী গুচ্ছগ্রামে বহু পরিবার রয়েছে যারা দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছে। নারী ও যুবকদের দক্ষতা না থাকায় তারা আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারছে না। এই বাস্তবতা থেকেই ব্লু-বিকন স্কিল একাডেমির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মনির্ভরশীল করে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, একশন এইড বাংলাদেশের সহযোগিতা এবং নিজেদের উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পরিবার ও সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্লু-বিকন স্কিল একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় স্থানীয়রা প্রতিষ্ঠানটির কার্যক্রম সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জানুয়ারি ২, ২০২৬