শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টারঃ
চক্রান্তকারীদের সব ধরনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় দোহার উপজেলার ঐতিহ্যবাহী পালামগঞ্জ বাজারে রাইপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাক। তিনি সাধারণ পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে তোবারক বিতরণ করেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানস্থলে ভিন্ন মাত্রা যোগ করে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের সাধারণ মানুষের নেতা। দেশের প্রতিটি সংকট ও সংগ্রামে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর গড়া রাজনৈতিক দল বিএনপি এখনও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে খন্দকার আবু আশফাক অভিযোগ করেন, একটি রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই সব চক্রান্ত প্রতিহত করা হবে।” তাঁর এমন বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, অ্যাডভোকেট সোহান, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম এবং আধুনিক বাংলাদেশ গঠনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরে পালামগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় চলাচলকারী সাধারণ মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে তোবারক বিতরণ করা হয়। খন্দকার আবু আশফাক নিজ হাতে মানুষের মাঝে খাবার তুলে দিলে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
আরোও পড়ুন – দোহারে বোরো ধান সংগ্রহ উদ্বোধন, কৃষকের ন্যায্যমূল্যে জিরো টলারেন্স ঘোষণা
চক্রান্তকারীদের রুখে দাঁড়ানোর ঘোষণা খন্দকার আবু আশফাকের