সেলিম মাহবুবঃ
সিলেট রেঞ্জের পুলিশ প্রশাসনের চলমান কার্যক্রম তদারকি ও মানোন্নয়নের অংশ হিসেবে সুনামগঞ্জে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং সদর কোর্ট পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে উপস্থিত হন। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম তাঁকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের প্রথম পর্যায়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, প্রশাসনিক নথিপত্র, উপস্থিতি সংক্রান্ত কাগজপত্র এবং প্রশিক্ষণ ব্যবস্থাপনার দাপ্তরিক কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন। প্রশিক্ষণ কার্যক্রমের শৃঙ্খলা, ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রশিক্ষণের মান আরও উন্নত করা, আধুনিক পুলিশিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জনবান্ধব পুলিশ গড়ে তুলতে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনের পরবর্তী অংশে তিনি সুনামগঞ্জ সদর কোর্টের দ্বি-বার্ষিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। কোর্ট চত্বরে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ, ডিউটিরত পুলিশ সদস্যদের অবস্থান এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
এ সময় বিচারিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পুলিশি দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কোর্ট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশনাও প্রদান করা হয়।
পরিদর্শনকালে সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও কোর্ট পরিদর্শনে সিলেট রেঞ্জের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি