সুকুমার ঋষি, পোরশা, নওগাঁঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই গতি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাওলানা মোঃ আব্দুল হক শাহ চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলার পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন জমা কার্যক্রম সম্পন্ন হয়।
নওগাঁ-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশও শুরু থেকেই সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় রয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহারের ধাপ শেষ হওয়ার পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। এ অঞ্চলের ভোটাররা দীর্ঘদিন ধরে উন্নয়ন, সুশাসন ও নৈতিক নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করে আসছেন। আসন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর অংশগ্রহণ ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রশাসনের পক্ষ থেকে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী দিনগুলোতে মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে নওগাঁ-১ আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন দাখিল, পোরশায় নির্বাচনী তৎপরতা জোরদার