খালেদা জিয়ার মৃত্যুতে কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ব্যক্তিত্ব, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টু।

৩০ ডিসেম্বর মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তার মাধ্যমে এই দুঃখজনক ঘটনায় সমবেদনা প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবককে হারাল বলে মনে করছেন অনেকেই।

মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও আপসহীন অবস্থানের কারণে তিনি দেশনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহু সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক প্রতীকী নাম হিসেবে বিবেচিত ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনি জটিলতা, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতার পাশাপাশি সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে সুস্থ করা সম্ভব হয়নি।

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীরা শোকাহত। বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়ার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর রাজনৈতিক অবদান ও স্মৃতি ভবিষ্যতেও দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিসেম্বর ৩০, ২০২৫