মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সাপাহার উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার পাতাড়ী ইউনিয়নের সুটকিডাঙা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান চলাকালে স্থানীয় জাকারিয়া হোসেনের আমবাগানে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক শনাক্ত করে পুলিশ। পরে সেখান থেকে সর্বমোট ৩ হাজার ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা দুইজন অজ্ঞাতনামা মাদক কারবারি মাদক ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকাগুলোকে ব্যবহার করে একটি চক্র মাদক পরিবহন ও মজুদের চেষ্টা করে আসছিল। পুলিশের ধারাবাহিক নজরদারি ও তৎপরতার কারণে সম্প্রতি এসব এলাকায় মাদক কারবারিদের চলাচল সীমিত হয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন সূত্রে তদন্ত ও অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সব থানা ও ইউনিটকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। মাদক কারবারিরা যেখানেই অবস্থান করুক না কেন, আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত ও বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সাপাহারে পুলিশের অভিযানে বিপুল ট্যাপেন্টাডল জব্দ, কারবারিরা পলাতক