নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নারায়ণগঞ্জ-৪ আসনের আইনজীবী বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট ইব্রাহিম মানিক।
কেন্দ্রীয় অনুমোদনে আইনজীবী বিষয়ক উপ-কমিটি ঘোষণা
কেন্দ্রীয় অনুমোদনে আইনজীবী বিষয়ক উপ-কমিটি ঘোষণাকেন্দ্রীয় অনুমোদনে আইনজীবী বিষয়ক উপ-কমিটি ঘোষণাকেন্দ্রীয় অনুমোদনে আইনজীবী বিষয়ক উপ-কমিটি ঘোষণাকেন্দ্রীয় অনুমোদনে আইনজীবী বিষয়ক উপ-কমিটি ঘোষণা
৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর আইনজীবী বিষয়ক উপ-কমিটির কেন্দ্রীয় টিম লিডার এডভোকেট কামরুল ইসলাম সজল এবং ঢাকা বিভাগের সমন্বয়ক এডভোকেট মিজানুর রহমান টিটুর স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
২৪ সদস্যের টিমে দায়িত্ব পালন করবেন মানিক
২৪ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ-৪ আসনের আইনজীবী বিষয়ক উপ-কমিটিতে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট আসমা হেলেন বিথী। তাঁর নেতৃত্বে গঠিত এ টিমে অন্যান্য সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এডভোকেট ইব্রাহিম মানিক।
নির্বাচনকালীন আইনগত সহায়তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব — ইব্রাহিম মানিক
এ বিষয়ে এডভোকেট ইব্রাহিম মানিক বলেন,
“নির্বাচনকালীন আইনগত সহায়তা নিশ্চিত করা, ভোটারদের সাংবিধানিক অধিকার রক্ষা করা এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে দলকে আইনগতভাবে সহযোগিতা করাই আমাদের মূল দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“নির্বাচনের সময় কোনো প্রার্থী, নেতা-কর্মী কিংবা সাধারণ ভোটার হয়রানি, মিথ্যা মামলা বা আইনি জটিলতার মুখে পড়লে দ্রুত আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আইনজীবী বিষয়ক উপ-কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।”
নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পরিবর্তে বিএনপি-জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসেন কাসেমীকে সমর্থন দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন এডভোকেট ইব্রাহিম মানিক