মাজহারুল ইসলাম বাদল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে সংঘটিত সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই চাঁদাবাজি বিরোধী বিশেষ অভিযান শুরু করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এমপি এম এ মান্নান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান অঙ্গীকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দলীয় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এর আগে নির্বাচনী ইশতেহারেও তিনি মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ, চাঁদাবাজি নির্মূল এবং দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও স্পষ্ট করে বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরোও পড়ুন – নবীনগরের চর লাপাংয়ে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে বসতভিটা ও ফসলি জমি
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন নবীনগরের সদ্য এমপি