নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে শারীরিকভাবে অসুস্থ দুই রাজনৈতিক সহযোদ্ধার খোঁজখবর নিতে তাদের নিজ নিজ বাসায় যান মুহা. মিনহাজুল আবেদীন (বাবলু)। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব শক্তির নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শারীরিক অসুস্থ রাজনৈতিক সহযোদ্ধাদের বাড়িতে খোঁজখবর নিতে এনসিপি যুব শক্তির বাবলু
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টি–(এনসিপি’র) যুগ্ম সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি নূর জামাল হাসান-এর বাসায় যান। শারীরিক অসুস্থতার কারণে নূর জামাল হাসান বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। এ সময় এনসিপি যুব শক্তির বাবলু তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি–(এনসিপির) সদস্য সচিব মো. নাসিম আহম্মেদ-এর বাসায় যান। উল্লেখ্য, নাসিম আহম্মেদ গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনিও বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন।
খোঁজখবর নেওয়ার পাশাপাশি যুব শক্তি-(এনিসিপির) বাবলু অসুস্থ রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “রাজনৈতিক সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমেই একটি মানবিক ও শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে।”
(এনসিপি)-যুব শক্তির বাবলুর এই মানবিক ভূমিকা স্থানীয় রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা মনে করছেন, এ ধরনের নেতৃত্ব সংগঠনের ভেতরে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
আরোও পড়ুন – নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে মনোনয়ন জমা দিলেন অ্যাডভোকেট আব্দুল্লা আল আমিন