মাজহারুল ইসলাম বাদল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাপাতি হামলার ঘটনায় মোশাররফ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নবীনগরে চাপাতি হামলায় আহত ব্যক্তি
জানা যায়, নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে গত বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে চাপাতি হামলার এ ঘটনা ঘটে। আহত মোশাররফ হোসেন ওই গ্রামের কাদির ব্যাপারীর বাড়ির মৃত অবিদ মিয়ার ছেলে।
ভুক্তভোগীর মা ও মামলার বাদী কোহিনূর বেগম জানান, চাপাতি হামলার ঘটনার আগের রাতে প্রতিবেশী অটোচালক নাজিম মিয়া (৩০) মোশাররফ হোসেনের বাড়িতে রাতযাপনের অনুমতি চান। কিন্তু মোশাররফ এতে রাজি না হওয়ায় নাজিম মিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন।
পরদিন সকালে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় মোশাররফ হোসেনের উপর ধারালো চাপাতি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে প্রথমে আহাম্মদ আলী পঙ্গু জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ ২০২৬) ভুক্তভোগীর মা কোহিনূর বেগম নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নাজিম মিয়া (৩০)-কে আসামি করা হয়েছে। মামলার নম্বর ০৯।
আরোও পড়ুন – বরেন্দ্র প্রেস ক্লাব হামলা মামলায় মিশাল-ইব্রাহিম গ্রেপ্তার
নবীনগরে চাপাতি হামলা: যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা