ট্রাম্প যুদ্ধবিরতি প্রত্যাখ্যান | ইরানের শর্তে মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘ হওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা শুরু হলেও যুদ্ধবিরতির সম্ভাবনা এখনো অনিশ্চিত রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters।

ওমান ও মিশরের মধ্যস্থতার চেষ্টা, ট্রাম্প যুদ্ধবিরতি প্রত্যাখ্যান

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে মধ্যস্থতার উদ্যোগ নেয় Oman ও Egypt। তবে এই কূটনৈতিক উদ্যোগ এখন স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে এবং তারা সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, “ট্রাম্প এখন এতে আগ্রহী নন। আমরা কোনো বিরতি ছাড়াই আমাদের অভিযান চালিয়ে যাব।” এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্র আপাতত সংঘাতের কৌশলগত অবস্থান পরিবর্তন করতে চাইছে না।

অন্যদিকে Iranও যুদ্ধবিরতি ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও Israel-এর হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না।

ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যুদ্ধবিরতি হতে হলে তা অবশ্যই স্থায়ী হতে হবে। পাশাপাশি সাম্প্রতিক হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এই কঠোর অবস্থানের কারণে কূটনৈতিক সমাধানের পথ বর্তমানে বেশ জটিল হয়ে পড়েছে। মধ্যস্থতাকারী দেশগুলো চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কমে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বরং বর্তমান পরিস্থিতিতে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

সূত্র: Reuters

আরোও পড়ুন –তেল বাজারে ধস: ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে নেমেছে যুক্তরাষ্ট্রের তেলের দাম

মার্চ ১৪, ২০২৬