বাতিঘর: বড়লেখায় ‘ষাটমাকণ্ঠ’-এর অনুসন্ধানী প্রোগ্রাম উদ্বোধন

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় ‘ষাটমাকণ্ঠ’ পত্রিকার নতুন অনুসন্ধানধর্মী প্রোগ্রাম বাতিঘর-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বড়লেখার ইয়াম্মি প্যারাডাইস রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাতিঘর প্রোগ্রামের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম, বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপন, হেড অব মাল্টিমিডিয়া আফজাল হোসেন রুমেল, সহকারী মাল্টিমিডিয়া ইনচার্জ এমরান আহমদ, প্রতিনিধি নিজাম উদ্দিন এবং শাহরিয়ার শাকিল।

পত্রিকার সম্পাদক আবুল কাসেম বলেন, বাতিঘর প্রোগ্রামের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে।
তিনি বলেন, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই বাতিঘর উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বাতিঘর স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবে এবং সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরোও পড়ুন – বড়লেখায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানের বক্তারা বলেন, অনুসন্ধানী এই উদ্যোগের মাধ্যমে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা তুলে ধরা সম্ভব হবে, যা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ‘ষাটমাকণ্ঠ’-এর এ ধরনের ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়।

আরোও পড়ুন – ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে বড়লেখায় নিসচার মানবিক উদ্যোগ, এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এমাদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা | বড়লেখায় সম্প্রীতির আহ্বান

মার্চ ২৭, ২০২৬