মনির হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ট্যাগ অফিসার হামলা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিসি অফিসের দায়িত্বরত ট্যাগ অফিসার হেমন্ত চাকমার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মেহরুন্নেসা ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে এ হামলার সূত্রপাত ঘটে। তেল না দেয়াকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাত যুবক তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে হামলা চালায়।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বিকেলের দিকে অভিযুক্তরা হেমন্ত চাকমাকে মহাজনপাড়া এলাকার একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাঠ দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়, যা ট্যাগ অফিসার হামলা ঘটনাকে আরও নৃশংস করে তোলে। এতে তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ভর্তি করেন।
আহত হেমন্ত চাকমা জানান, ঘটনার দিন সকালে সেনাবাহিনী, পুলিশ ও তেল ক্রয়কারী প্রতিনিধিদের উপস্থিতিতে পাম্প মালিক তেল মেপে দেখিয়েছেন এবং তখন কোনো তেল মজুদ ছিল না। তারপরও তাকে অযথা দোষারোপ করে এ ধরনের ট্যাগ অফিসার হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ অমানবিক ও পরিকল্পিত হামলা, যার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন।
এদিকে এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহল তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ওপর এ ধরনের ট্যাগ অফিসার হামলা আইনশৃঙ্খলার চরম অবনতি নির্দেশ করে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরোও পড়ুন – খাগড়াছড়িতে মোটর পার্টস ব্যবসায়ীর আত্মহত্যা | ঋণের চাপে টোটেন দের মৃত্যু
খাগড়াছড়িতে ট্যাগ অফিসারের উপর সন্ত্রাসী হামলা, হাত ভাঙা অবস্থায় হাসপাতালে ভর্তি