শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকা-২ আসনের কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে আয়োজিত ‘শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে ২২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। আমানউল্লাহ আমান বলেন, মেধাবীরাই গড়বে আধুনিক বাংলাদেশ-এই বিশ্বাস নিয়েই তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন।
অনুষ্ঠানস্থল সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। কেরানীগঞ্জ ও সাভারের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে পরিবেশ ছিল আনন্দঘন ও প্রাণবন্ত। বক্তারা জানান, শিক্ষার মান উন্নয়ন ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, তাঁর নির্বাচনি এলাকায় মেধার কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে তিনি জানেন, সঠিক সুযোগ ও মূল্যায়ন পেলে তরুণরা বিশ্বজয় করতে সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, মেধাবীরাই গড়বে আধুনিক বাংলাদেশ এবং এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবেন।
আমানউল্লাহ আমান আরও ঘোষণা দেন, কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তাঁর সংসদীয় কার্যালয় থেকে সবসময় সহযোগিতা করা হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁর এই বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আশা ও অনুপ্রেরণা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে ২২৫০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং শিক্ষা সহায়ক উপহার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক। এছাড়াও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন –মশক নিধন কার্যক্রমে নতুন মিশন: পরিচ্ছন্নতায় জোর দিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
মেধাবীরাই গড়বে আধুনিক বাংলাদেশ: আমানউল্লাহ আমানের বক্তব্যে ২২৫০ শিক্ষার্থীকে সম্মাননা