সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার চেষ্টা ব্যর্থ, নৌকা ও সরঞ্জাম জব্দ

এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর অবস্থানে বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির বড়বস্থা খালে অভিযান চালিয়ে বনরক্ষীরা বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার একটি চেষ্টাকে নস্যাৎ করেছে। এ সময় দুটি নৌকা, মাছ ধরার জাল, বরফ সংরক্ষণের বক্স এবং বিষ ভর্তি বোতল জব্দ করা হয়। বন বিভাগের এই অভিযান সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই একটি অসাধু চক্র বিষ দিয়ে মাছ শিকার করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল বন বিভাগের কাছে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল সকালে বড়বস্থা খালে অভিযান পরিচালনা করা হয়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত নৌকা ফেলে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। এতে করে তাদের আটক করা সম্ভব না হলেও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়, যা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের স্পষ্ট প্রমাণ।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে দুটি জেলে নৌকা, দুটি টোনা জাল, বরফ ভর্তি দুটি ককশীট বক্স এবং বিষ ভর্তি তিনটি বোতল। বন কর্মকর্তারা জানান, এসব সরঞ্জাম ব্যবহার করে পরিকল্পিতভাবে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছিল, যা সুন্দরবনের জলজ প্রাণী ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। উদ্ধারকৃত সব মালামাল জোংড়া টহল ফাঁড়ির কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস বলেন, বন বিভাগ নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে, যাতে করে বিষ দিয়ে মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধ করা যায়। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া জেলেদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরোও পড়ুন – বাগেরহাটে ভুয়া বিল কেলেঙ্কারি: ১৯ মাসে ৩ লাখ টাকা উত্তোলনের অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬