মামলা না উঠানো জের ধরে হালুয়াঘাটে চাচাকে মারধর, এলাকায় চাঞ্চল্য

হালুয়াঘাট প্রতিনিধি : মোস্তফা কামাল জয়

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মামলা না উঠানো জের ধরে এক চাচাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ধারা বাজার বাইপাস রোড এলাকার মুরগী মহলে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোঃ রিপন মিয়া এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রিপন মিয়াকে ধারা বাজার এলাকায় একদল ব্যক্তি পথরোধ করে মারধর করে। অভিযোগ অনুযায়ী, মোঃ জোবায়ের খা গং দীর্ঘদিন ধরে মামলা না উঠানো নিয়ে ক্ষুব্ধ ছিল। সেই বিরোধের জের ধরেই তাকে জোরপূর্বক আটক করে মারধর করা হয়। পরে স্থানীয়রা এবং পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, এই ঘটনার পেছনে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর মরিয়ম আক্তার শান্তা পারিবারিক আদালতে মোঃ জোবায়ের খার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত ২ লক্ষ ৯৫ হাজার টাকা সংক্রান্ত রায় প্রদান করে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল এবং মামলা না উঠানো নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

এর আগে ২০২৪ সালের ২৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও একটি মামলা হালুয়াঘাট থানায় দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয়রা জানান, মামলাটি প্রত্যাহার করাতে বারবার চাপ দেওয়া হলেও বাদী তা প্রত্যাখ্যান করেন। এই কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং নতুন করে সহিংসতার ঘটনা ঘটে।

ঘটনার দিন অভিযুক্ত পক্ষ রিপন মিয়াকে রাস্তায় আটকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে হালুয়াঘাট থানার এসআই মোহাইমিনুল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মামলা না উঠানো সংক্রান্ত আগের বিরোধগুলোও তদন্তের আওতায় আনা হবে।

আরোও পড়ুন – হালুয়াঘাট সীমান্ত মৃত্যু: ভারতে গিয়ে কারাগারে প্রাণ হারানো যুবকের মরদেহ দেশে

মে ২, ২০২৬