মহেশপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য

সালেকুজ্জামান শামীম, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫ বছরের ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি-র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসন, কৃষি বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে ব্যাপক সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক আকারে গাছ লাগানোর বিকল্প নেই। তাই সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা এবং মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি অক্সিজেন সরবরাহ, মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা স্থানীয় জনগণকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অংশ হিসেবে মহেশপুর উপজেলাতেও ব্যাপক পরিসরে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, বরং এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি গাছ একটি প্রাণ, এই উপলব্ধি থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিরা ‘আসুন, একটি গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ উপহার দিই’ এই আহ্বান পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, প্রত্যেক মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে দেশ আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। এ লক্ষ্যেই মহেশপুরে শুরু হওয়া এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরোও পড়ুন – ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপন

জুন ১৩, ২০২৬