নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক রাহাত হোসেন ও মুখ্য সংগঠক নূর জামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব তানভীর রায়হান ও আরাফাত আহমেদ সিয়াম। আরোও উপস্থিত ছিলেন শাহী মহল্লা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সভাপতি ডা. রুহুল আমিন মাসুদ, সহ-সভাপতি মুহা. মিনহাজুল আবেদীন বাবলু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রিন্স ও সদস্য শাকিল খাঁন সহ অনেকেই।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে শিক্ষা ও খেলাধুলা একে অপরের পরিপূরক। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশের পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করাও জরুরি।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী ও খেলাধুলার সুযোগ থাকলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঠমুখী করতে এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
আরোও পড়ুন – নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির অর্থ বিষয়ক সেলের সম্পাদক হলেন বাবলু
শাহী মহল্লা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ