সেলিম মাহবুবঃ
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নয়াপল্টনে জিসপের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান এবং তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নানা দিক আলোচিত হয়। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক সাহসী ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। তিনি বহু প্রতিকূলতা মোকাবিলা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন।
জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আয়োজিত এই শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এম এ মোহিত চৌধুরী, ঢাকা জেলার সভাপতি হৃদয় ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রুহুল আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন দেশের আপামর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, ধৈর্য ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। বক্তারা আরও বলেন, তার আদর্শ ও রাজনৈতিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
শোকসভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য দোয়া করা হয় এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সংকটমুক্ত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা গভীর শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার অবদানকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন।
মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিসপের বিশেষ দোয়া আয়োজন