মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী মহানগরসহ পাঁচ জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব-৫)। সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত, পশুর হাটে নিরাপদ কেনাবেচা এবং মহাসড়কে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ঈদ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তি ও মাঠপর্যায়ের সমন্বিত তৎপরতা জোরদার করা হয়েছে। ফলে ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা সম্ভব হবে বলে আশা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সোমবার রাজশাহীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, পিএসসি বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পশুর হাট, ব্যাংক এলাকা ও মহাসড়কগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। তিনি জানান, ঈদ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক কাজ করছে র্যাবের বিশেষ ইউনিট। একইসঙ্গে সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
র্যাব-৫ সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও চোরচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। ঢাকা-রাজশাহী ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। এছাড়া কাশিয়াডাঙ্গা মোড়, নবাবপুর ব্রিজ, বেলপুকুর বাইপাস ও সিটি হাট মোড় এলাকায় রোবাস্ট পেট্রোলিং চালু রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর বাড়তি নজরদারি অব্যাহত থাকবে ঈদের পরবর্তী সময় পর্যন্ত।
কোরবানির পশুর হাটগুলোকে কেন্দ্র করেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল টাকা শনাক্তকরণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পশুর হাটে টাকা শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন। পাশাপাশি যানজট নিরসনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব-৫। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ নিরাপত্তা পরিকল্পনার আওতায় প্রতিটি বড় পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে।
বর্তমান তীব্র গরম ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে পশুর হাটগুলোতে মেডিকেল ক্যাম্পও পরিচালনা করছে র্যাব-৫। সেখানে প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কেবল অপরাধ দমন নয়, মানুষের ভোগান্তি কমানো এবং স্বাস্থ্য সুরক্ষাও এবারের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এতে করে সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি স্থানীয়দের।
লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিশেষ সাইবার মনিটরিং টিম কাজ করছে। তিনি বলেন, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত র্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৫ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
আরোও পড়ুন – ডিবির অভিযানে রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
ঈদে রাজশাহীতে র্যাবের কড়া নিরাপত্তা, নজরদারিতে ৫ জেলা!