প্রতি সেমিস্টারে প্রেজেন্টেশনভিত্তিক পড়াশোনার গুরুত্ব প্রসঙ্গ

আহাম্মেদ সাব্বির (বুটেক্স প্রতিনিধি)

আধুনিক শিক্ষাব্যবস্থায় শুধু বই পড়া বা নোট মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ থেকে সফল হওয়া সম্ভব নয়। বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য প্রয়োজন জ্ঞান অর্জনের পাশাপাশি তা সুন্দরভাবে উপস্থাপন করার দক্ষতা। তাই প্রতি সেমিস্টারে প্রেজেন্টেশনভিত্তিক পড়াশোনাকে শিক্ষার একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রেজেন্টেশনভিত্তিক পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো বিষয় নিয়ে গভীরভাবে পড়াশোনা করে, তথ্য বিশ্লেষণ করে এবং তা নিজের ভাষায় উপস্থাপন করতে শেখে। এর ফলে শিক্ষার্থীদের জ্ঞান আরও দৃঢ় হয় এবং দীর্ঘমেয়াদি স্মৃতিতে স্থায়ী হয়। একজন শিক্ষার্থী গবেষণা করে তথ্য সংগ্রহ করে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞান উপস্থাপনের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করে। ফলে এই জ্ঞান তার মধ্যে দীর্ঘস্থায়ীভাবে প্রভাব ফেলে।

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় প্রেজেন্টেশনভিত্তিক পড়াশোনার প্রচলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুলনামূলকভাবে বেশি। এসব বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারভিত্তিক শিক্ষা পদ্ধতি থাকায় প্রায় প্রতিটি কোর্সেই প্রেজেন্টেশন, টার্ম পেপার ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।
এর ফলে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং ব্যবহারিক দক্ষতা, যোগাযোগ ক্ষমতা ও আত্মপ্রকাশের কৌশল অর্জনের সুযোগ পায়।

অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো প্রচলিত লিখিত পরীক্ষা ও লেকচারভিত্তিক শিক্ষণ পদ্ধতির উপর বেশি জোর দেওয়া হয়। যদিও কিছু বিভাগে প্রেজেন্টেশন অন্তর্ভুক্ত হচ্ছে, তবে সেটা নিয়মিত নয় এবং অনেক ক্ষেত্রে বড় ক্লাস সাইজ ও রিসোর্স সংকটের কারণে এটি সীমিত থাকে।

সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশনভিত্তিক পড়াশোনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো বিষয় গভীরভাবে বুঝতে পারে এবং সহজভাবে তা উপস্থাপন করার ক্ষমতা অর্জন করে। এতে শিক্ষার্থীদের জ্ঞান দৃঢ় হয় ও দীর্ঘমেয়াদে মনে থাকে। পাশাপাশি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় এবং জনসম্মুখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে ওঠে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শায়েখ মুনির বলেন,
“প্রতিটি সেমিস্টারে নিয়মিত উপস্থাপনা আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের সামনে সাবলীলভাবে কথা বলতে সাহায্য করে।”

সবচেয়ে বড় দিক হলো, প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা শিল্পক্ষেত্রে যে কোনো টেকনিক্যাল বিষয় নির্ভয়ে ব্যাখ্যা করতে পারে, যা চাকরি বা গবেষণার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, প্রতি সেমিস্টারে প্রেজেন্টেশনভিত্তিক পড়াশোনা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও ব্যবহারিক করে তুলছে। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়েও প্রেজেন্টেশনভিত্তিক পড়াশোনা বাড়ানো প্রয়োজন। এর জন্য দরকার পর্যাপ্ত অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ।
এতে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান ছাড়াও বাস্তব ও পেশাগত জীবনের জন্যও প্রস্তুত হতে পারবে।

অক্টোবর ৪, ২০২৫