সুবর্ণচরে জমি দখলের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ

আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর আক্রাম উদ্দিন এলাকায় শত শত একর জমি দখলের অভিযোগে স্থানীয়দের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি মহল জোট বেঁধে মেঘনা উপকূলীয় খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি জোরপূর্বক দখলে নিচ্ছে।

স্থানীয়রা জানান, দখলদাররা ইতোমধ্যে কিছু এলাকায় ধান চাষ, মৎস্য প্রজেক্ট দখল এবং প্রজেক্টের মাছ বিক্রি করে দিচ্ছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী দখলমুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কামাল বাজারে আয়োজিত ওই সমাবেশে স্থানীয় বাসিন্দারা জমি দখল ও মৎস্য প্রজেক্ট লুটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বাদশা মিয়ার পুত্র মোস্তফা ভুট্টো (৪৫), নুরুল হুদার পুত্র ইসমাইল হোসেন (৪৪), মোঃ হেলাল (৫০), বেলাল (৫২), দেলোয়ার টেইলর (৪২), আক্তার (৪৫), বাবুল (৩৪), রাশেদ (২৮) ও মাসুদ (৩২) সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা অভিযোগ করেন, তারা অবৈধভাবে জমি দখল ও প্রজেক্ট লুটে জড়িত।

প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন,

“কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সহায়তায় চর আক্রাম উদ্দিন ও চর বায়োজিদ মৌজার শত শত একর খাস ও মালিকানাধীন জমি এবং মৎস্য প্রজেক্ট দখল করা হচ্ছে। প্রজেক্টের লক্ষ লক্ষ টাকার মাছ লুট করা হয়েছে। এখন উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, নাহিদ, মাইন উদ্দিন, জাকির হোসেন দুধু, নুর উদ্দিন মাঝি, জাবেদসহ শতাধিক স্থানীয় মানুষ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোস্তফা ভুট্টো ও বেলাল হোসেন জানান,

“আমরা কোনো দখলদারিত্বের সঙ্গে জড়িত নই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের দলের কিছু লোক আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন,

“ঘটনার বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এসব ভূমি বিরোধ প্রশাসনের নজরে না আসায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে।

অক্টোবর ২১, ২০২৫