সেলিম মাহবুব, ছাতক :
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে চিলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুটি ইঞ্জিনচালিত কাঠের বডির নৌকা আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ বালুভর্তি দুটি নৌকা জব্দ করে থানায় নিয়ে আসে।
ওসি মো. জাহিদুল হক বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ, কৃষিজমি ও নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটককৃত নৌকাগুলো থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন চলছে, যা নদীর নাব্যতা হ্রাস ও আশপাশের জমির ক্ষয় সৃষ্টি করছে। তারা প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
দোয়ারাবাজারে পুলিশের অভিযানে চিলাই নদী থেকে বালুভর্তি ২ নৌকা আটক