আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মধুপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দদের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল হাসান। জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “মধুপুরের ঐতিহ্য, প্রকৃতি ও মাটির সাথে এই এলাকার মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। আমাদের সমবায় কার্যক্রম যেন সেই ঐতিহ্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সবাই সম্মিলিতভাবে সমবায়ের সাফল্য ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
সভাপতি মো. নাজমুল হাসান তার বক্তব্যে বলেন, “সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিটি সমবায়কে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে।” তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন