মিরপুরে এনসিপি নেতা-কর্মীদের শ্লোগান“শাপলা শাপলা, দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা”

সেলিম মাহবুবঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নিবন্ধন ও শাপলা কলি প্রতীক অর্জনকে কেন্দ্র করে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল আনন্দ মিছিল। ঢাকা মহানগর উত্তর এনসিপির মিরপুর বিভাগের উদ্যোগে আয়োজিত এ মিছিলকে ঘিরে শুক্রবার বিকেলজুড়ে মিরপুরে ছিল উৎসবের পরিবেশ।

৭ই নভেম্বর, শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি জার্মান টেকনিক্যাল মোড় ঘুরে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড অতিক্রম করে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। পথে দলীয় কর্মী-সমর্থকদের শ্লোগান, পতাকা আর ব্যানারের রঙে এলাকা ছিল প্রফুল্ল।

মিছিলের নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মনসুর। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির জন্য নিবন্ধন এবং শাপলা কলি প্রতীক অর্জন এক ঐতিহাসিক পদক্ষেপ। জনগণের আস্থাই দলের শক্তি, আর এই অর্জন তাদের রাজনৈতিক গতিপথকে আরও সুসংহত করেছে।

মিছিল চলাকালে নেতা-কর্মীরা উচ্ছ্বাসে শ্লোগান দিতে থাকেন—“শাপলা শাপলা, দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা।” পাশাপাশি বারবার উচ্চারিত হয় দলীয় প্রতীক শাপলার উল্লেখ। তাদের এই উচ্ছ্বাসে মিরপুরের বিভিন্ন সড়কজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বাসিন্দারাও মিছিলের প্রতি আগ্রহ দেখান এবং অনেকে দাঁড়িয়ে পুরো আয়োজনটি উপভোগ করেন।

দলীয় নেতারা জানান, নিবন্ধন প্রাপ্তির পর এটি ছিল মিরপুরে এনসিপির প্রথম বৃহৎ আয়োজন, যা দলটির সাংগঠনিক শক্তিকে আরও দৃশ্যমান করেছে।সংস্কারের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে জোট হবে না—নাহিদ ইসলাম

নভেম্বর ৭, ২০২৫