বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষীবিদ শামিমুর রহমান শামিম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এম এ সালাম এবং জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমশের আলী মোহন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার ঐক্যবদ্ধ বিপ্লব জাতিকে অনিশ্চয়তা থেকে রক্ষা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করা হয়। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন।বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মহাসমাবেশে পরিনত
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত