রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিপুল ভোটে জয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন কাঞ্চন পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
শুক্রবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূঁইয়ার নিজ বাসভবনে তাকে দলীয় মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা জানাতে এসে সাখাওয়াত হোসেন এই অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “দিপু ভূঁইয়া আমাদের সকলের প্রিয় নেতা। রূপগঞ্জের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। দলমত নির্বিশেষে তার জনপ্রিয়তা এখন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রূপগঞ্জবাসী তাকে আগামী সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।”
সাখাওয়াত আরও বলেন, “আমরা ওয়ার্ড থেকে পাড়া–মহল্লা—সব জায়গায় গিয়ে ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দেব। বিজয় না হওয়া পর্যন্ত কাঞ্চন পৌর যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”
তিনি আশা প্রকাশ করেন, দিপু ভূঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।নারায়ণগঞ্জে ইঞ্জিনিয়ার সাঈদ রেজা খানের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় নিন্দার ঝড়
দিপু ভূইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো — যুবদল নেতা সাখাওয়াত