পোরশায় ডা. ছালেক চৌধুরীর মনোনয়ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সুকুমার ঋষি, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে পোরশায় ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে আয়োজিত ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে তিন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সারাইগাছী এলাকায় সড়কে নেমে মানববন্ধন গড়ে তোলেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ডা. ছালেক চৌধুরীর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি নির্বাচনী এলাকায় দলকে সুসংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি ব্যাপক আস্থা গড়ে উঠেছে। এ অবস্থায় সম্প্রতি নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ায় তিন উপজেলার সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। মনোনয়ন ঘোষণার পর থেকেই পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে ডা. ছালেক চৌধুরীর পক্ষে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।পোরশায় বিএনপির আলোচনা সভা

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, তারা ডা. ছালেক চৌধুরীর দীর্ঘদিনের ত্যাগ, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় তাকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন। তাদের মতে, এলাকায় তার গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সমর্থন বিবেচনায় এ সিদ্ধান্তই সর্বোত্তম হবে। দিনের বিক্ষোভ ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পরবর্তী সময়ে আরও কর্মসূচির ইঙ্গিত দেন নেতাকর্মীরা।

নভেম্বর ১১, ২০২৫