হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানকে সামনে রেখে সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে বিশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে রূপ নেয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।
সমাবেশে বক্তারা জানান, নওগাঁ-১ আসনে বর্তমান প্রেক্ষাপটে দলের যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব হিসেবে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা মনে করেন, তৃণমূলের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই দল তাঁকে বেছে নিয়েছে। সম্প্রতি এলাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কিছু প্রচেষ্টা দেখা গেলেও বিএনপির স্থানীয় নেতারা এসব কর্মকাণ্ডকে দলবিরোধী বলে উল্লেখ করেন। তাঁদের দাবি, অতীতে কিছু নেতার পদক্ষেপে সংগঠনের ভেতরে বিভক্তি তৈরি হয়েছিল, আর এখন সেই সুযোগে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা বলেন, দলের স্বার্থবিরোধী এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং যারা সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করবে, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।নওগাঁ-৪ আসনে বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে মাঠে নেমেছে। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। বক্তারা বলেন, বিএনপির ভেতরে বিভক্তির কোনো সুযোগ নেই। দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা একটি শক্তিশালী নির্বাচনী পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ ও সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায় এবং পুরো প্রক্রিয়াজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা হয়।
সাপাহারে বিএনপি প্রার্থী মোস্তাফিজুরের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন