২০২৬ সেশনের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত

সেলিম মাহবুবঃ

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়া এবং সংবিধান অনুযায়ী সেক্রেটারি জেনারেল মনোনয় এর মধ্য দিয়ে সংগঠনটি নতুন সেশনের কার্যক্রম শুরুর প্রস্তুতি গ্রহণ করেছে।

রাজধানী ঢাকার চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৬শে ডিসেম্বর ( শুক্রবার) বিকেল ৩টায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সারাদেশের ছাত্রশিবির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে নূরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়, যার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনের মাধ্যমে। ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ রাত ১০টা পর্যন্ত একযোগে সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনী প্রক্রিয়ায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সংগঠনের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাকে আরও দৃঢ় করেছে বলে নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শক্রমে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সেই ধারাবাহিকতায় সিবগাতুল্লাহকে ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং নর্দান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত।

নবমনোনীত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহও দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস সম্পন্ন করেন এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

নতুন নেতৃত্বের মাধ্যমে ২০২৬ সেশনে ছাত্রশিবির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংগঠনের সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ডিসেম্বর ২৬, ২০২৫