সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী উত্তাপ: ছাতক-দোয়ারাবাজারে ৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সেলিম মাহবুবঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজার) এলাকায় নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন সংগ্রহের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল পর্যন্ত এই আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। একই দপ্তর থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। এছাড়াও আনজুমানে আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী মনোনয়ন সংগ্রহ করেছেন।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী। পাশাপাশি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কাদিরও ছাতক উপজেলা থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
অন্যদিকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। একই উপজেলা থেকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন মো. আজিজুল হক।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামিউল হক সানি সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মনোনয়ন কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়ন দাখিল শেষ হলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে।

ডিসেম্বর ২৬, ২০২৫