মাজহারুল ইসলাম বাদলঃ
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে। বিএনপি ঘরানার বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করায় এলাকায় নির্বাচনী আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে তিনি মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
মনোনয়ন দাখিল উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় সকাল থেকেই ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। হাজারো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগান, করতালি ও মিছিলের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে। এতে করে নবীনগর উপজেলায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
কাজী নাজমুল হোসেন তাপস দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি নবীনগরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের চর্চা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাপসের মনোনয়ন দাখিল ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মনোনয়ন দাখিলের এই ঘটনাকে কেন্দ্র করে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। সামনে প্রচার-প্রচারণা শুরু হলে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
নবীনগরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাপসের মনোনয়ন দাখিল