গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার স্মরণে গাছা সাংবাদিক ক্লাবের দোয়া ও আলোচনা

প্রতিবেদক : মাহাবুল ইসলাম

গাজীপুরের গাছা এলাকায় সাংবাদিকদের সংগঠন গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব গাছা বড় বাড়ি রজবআলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গাছা সাংবাদিক ক্লাবের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দি জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান।

আলোচনা সভায় দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা, তার রাজনৈতিক সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রেখেছেন।

বক্তারা আরও বলেন, নানা প্রতিকূলতা, রাজনৈতিক নির্যাতন ও কারাবরণের মধ্যেও তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করেননি। তার নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই রাজনৈতিক আদর্শ আজও বহু মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

অনুষ্ঠানে গাছা সাংবাদিক ক্লাবের সিনিয়র সাংবাদিক বশির আলম, আবু সাইদ মৃধা, জসিমউদ্দিন, জাহাঙ্গীর, নুরুল হক, শাকিল আল ফারুকী, তানজিল মাহমুদ হিমেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভা শেষে বড় বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবদুল্লাহ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জানুয়ারি ৮, ২০২৬