খান মেহেদীঃ
বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আবুল হোসেন মজুমদার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন শাখায় টানা কয়েক দশক কাজের স্বীকৃতি হিসেবেই তার এই সদস্যপদ প্রাপ্তিকে দেখছেন সংশ্লিষ্টরা। পরিচালক সমিতিতে তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সংগঠনটি অভিজ্ঞ ও বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন একজন কর্মীকে পেল বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
দীর্ঘ প্রায় তিন দশক ধরে আবুল হোসেন মজুমদার বিনোদন জগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি চলচ্চিত্র কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি বিনোদন সাংবাদিক হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একাধিক বিনোদনভিত্তিক প্রকাশনার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিনোদনধারা, বিনোদন ভুবন ও বিনোদন জগতসহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনার মাধ্যমে তিনি বিনোদন সাংবাদিকতায় একটি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
গণমাধ্যম ও সংগঠন কার্যক্রমেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তিনি দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। এছাড়াও তিনি ধারা মিডিয়ার স্বত্বাধিকারী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে তিনি সাংবাদিকতার মূলধারার সঙ্গেও যুক্ত রয়েছেন।
চলচ্চিত্র নির্মাণে তার সক্রিয়তা সাম্প্রতিক সময়ে আরও দৃশ্যমান হয়েছে। মজুমদার ফিল্মসের প্রযোজনায় তার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’ দর্শকপ্রিয়তা অর্জন করে। বর্তমানে তিনি নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এফএম মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন নতুন চলচ্চিত্রটির নাম ‘অন্য রকম প্রেম’, যার কাহিনীও লিখছেন তিনি নিজেই।
এছাড়া তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। বহুমুখী এই অভিজ্ঞতা তাকে চলচ্চিত্র অঙ্গনে একটি পরিপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ায় তিনি সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হয়ে চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী বলে জানিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে তার অন্তর্ভুক্তি চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিজ্ঞতা, সংগঠকসত্তা ও সৃজনশীলতার সমন্বয়ে তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই এখন চলচ্চিত্র অঙ্গনের মানুষের।
চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ পেলেন আবুল হোসেন মজুমদার