বুটেক্স প্রতিনিধি: আহাম্মেদ সাব্বির
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দেশের টেক্সটাইল শিক্ষায় আগ্রহী হাজারো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী এবছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী, যারা পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আফসার উদ্দিন আহমেদ। তাঁর রোল নম্বর ১০১২৯৫। দ্বিতীয় অবস্থানে রয়েছেন এস এম আফিফ ইকবাল (রোল নম্বর ১০৭৭৯৯) এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মোঃ নাফিস সাদিক (রোল নম্বর ১০০১১২)। মেধাতালিকার শীর্ষে অবস্থান করা এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের টেক্সটাইল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি একযোগে একাধিক কেন্দ্রে বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা সিটি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পরীক্ষা গ্রহণ করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয় এবং পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৩.০৭ শতাংশ, যা বিগত বছরগুলোর তুলনায় সন্তোষজনক বলে জানিয়েছে ভর্তি পরীক্ষার কমিটি।
২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে মোট ১১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব বিভাগে সর্বমোট ৬৩০টি আসন রয়েছে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে প্রতিটিতে ৮০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন বিভাগ হিসেবে বিবেচিত।
এছাড়াও টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন নির্ধারণ করা হয়েছে। অপরদিকে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে ৩০টি আসন। বিভাগভিত্তিক এই আসন বিন্যাস শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী ভর্তির সুযোগ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পরবর্তী ধাপে ভর্তি কার্যক্রমের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য নিয়মিতভাবে বুটেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বুটেক্সে ভর্তির দৌড়ে এগিয়ে ৪ হাজার ৫০০ শিক্ষার্থী, প্রথম আফসার উদ্দিন