হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সময়
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনাজপুর ক্যাম্পাসে সকাল থেকে বিকেল পর্যন্ত তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘বি’ ইউনিটের মাধ্যমে প্রকৌশল, স্থাপত্য ও বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৬ হাজার ৫৬২টি। এর মধ্যে উপস্থিত ছিলেন ২০ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৭৭ দশমিক ৬৪ শতাংশ।
এই ইউনিটে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, খাদ্য ও প্রক্রিয়াজাত প্রকৌশল, কৃষি প্রকৌশল, সিভিল ও যান্ত্রিক প্রকৌশল, স্থাপত্যবিদ্যা এবং রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তি নেওয়া হবে।
স্থাপত্যবিদ্যা বিভাগের জন্য আলাদা ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যদিও সকালের তুলনায় বিকেলের উপস্থিতি আশানুরূপ এর থেকে কম হয়েছে। উপস্থিতির হার ৮০ শতাংশের মতো হবে।
হাবিপ্রবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৭৭.৬৪%