নারায়ণগঞ্জ-৪: আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

১০ দলীয় জোট প্রার্থী, শাপলা কলি প্রতীকের নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন নির্বাচনী গণসংযোগ করেছেন।

আব্দুল্লাহ আল আমিন নির্বাচনী গণসংযোগ

২৬ জানুয়ারি ( সোমবার) কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন। তিনি কুতুবপুর রসুলপুর বউবাজার, রেললাইন স্টেশন, মাঠাপট্টি, দক্ষিন রসুলপুর, জসিম মার্কেট, পশ্চিম রসুলপুর ভাংঙ্গারপোল, ওয়াসা নতুন রাস্তা, ছয় তলা পাকার মোড়, উত্তর রসুলপুর, বাগারবাড়ি মোড় ও আচারপট্টি এলাকায় সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। প্রতিটি স্থানে তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা এবং অবকাঠামো বিষয়ে ভোটারদের সঙ্গে আলোচনা করেন।

গণসংযোগ শেষে মধ্যরসুলপুর কমিউনিটি সেন্টার রোডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপি, জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ। সভায় ভোটারদের নতুন বাংলাদেশ বিনির্মানে “হ্যা” ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। উপস্থিতরা প্রার্থীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এলাকার বিভিন্ন সমস্যার তথ্য প্রদান করেন।

প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নির্বাচনী সফরের মাধ্যমে ভোটারদের কাছে তার উন্নয়নমুখী পরিকল্পনা এবং রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন। সরাসরি সংযোগ এবং উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করে তিনি তাদের প্রত্যাশা অনুযায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই গণসংযোগের মাধ্যমে প্রার্থী ভোটারদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সক্ষম হন এবং নির্বাচনী উত্তেজনা বৃদ্ধি করেন। ভোটাররা প্রার্থীর সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ পেয়ে তাদের আশা ও চাহিদা ব্যক্ত করেন।

জানুয়ারি ২৬, ২০২৬