শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বড়লেখা উপজেলার মোট ৪ হাজার ৫০৫ জন প্রবাসী ভোটার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টাল ভোট বিডি অ্যাপে আবেদন ও অনুমোদন
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আবেদন করা প্রবাসী ভোটারদের মধ্য থেকে ৪ হাজার ৫০৫ জনকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ৫১০ জন।
কীভাবে পাঠানো হবে পোস্টাল ব্যালট
বিধি অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী ভোটারদের নিজ নিজ অবস্থানরত দেশের সচল মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করতে হয়েছে। অনুমোদনপ্রাপ্ত ভোটাররা নির্ধারিত নিয়ম অনুসারে তাদের ভোট প্রদান করে ডাকযোগে বা নির্ধারিত মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন।
নির্বাচন অফিসের ব্যাখ্যা
বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার জানান, প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট গ্রহণ করে যাচাই-বাছাই শেষে তা কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং অফিসারদের কাছে সময়মতো পৌঁছে দেওয়া হবে।
আরোও পড়ুন – গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
বড়লেখায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪,৫০৫ জন প্রবাসী ভোটার