মাজহারুল ইসলাম বাদল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া-০৫, নবীনগরের নবাগত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীনগরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত এমপি এডভোকেট এম এ মান্নানের মতবিনিময়
বৃহস্পতিবার সকালে (১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এম এ মান্নান এমপি।
এডভোকেট মান্নান তার বক্তব্যে বলেন,
আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা, সততা ও আন্তরিকতায় ইনশাআল্লাহ একটি ব্যতিক্রমী নবীনগর দেখতে চাই।
আমি চাই নবীনগর হবে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বালুখেকোমুক্ত সুন্দর নবীনগর। এখানে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, সে যে-ই হোক।
আমার ছেলে-মেয়ে, ভাই-ভাতিজারা কেউ এলাকায় থাকে না। তারা কেউ আসবে না—এটা আমি বলতে পারি। আমার নাম ব্যবহার করে যাতে কেউ কোনো অপকর্ম করতে না পারে।
এ সময় নবীনগর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন – শারীরিক অসুস্থ রাজনৈতিক সহযোদ্ধাদের বাড়িতে খোঁজখবর নিতে এনসিপি যুব শক্তির বাবলু
নবীনগরে সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত এমপির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত