চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স | আব্দুল্লাহ আল আমিন

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের ১০ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, অপরাধে কোনো প্রশ্রয় নয়

২২ ফেব্রুয়ারি (রবিবার) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ-৪ আসনের ১০ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

এক বিবৃতিতে তিনি বলেন, “একদম স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নই এবং ভবিষ্যতেও কোনো অপরাধ বা অপরাধীর দায় নেবো না। কোনো ধরনের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।”

তিনি জানান, নির্বাচনের আগে ও পরে কারো কাছ থেকে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ সুবিধা গ্রহণ করেননি। একই সঙ্গে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট থানাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে তাকে জড়িয়ে বা তার নাম ব্যবহার করে কেউ সুবিধা নিতে চাইলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, “যে কোনো অপরাধী ও অপরাধের বিষয়ে আমার অবস্থান জিরো টলারেন্স। এটা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।”
নিজের নাম ব্যবহার করে অপরাধ সংঘটনের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আমার পরিচয় দিয়ে কেউ যদি কোনো অপরাধমূলক কাজে জড়াতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর জন্য অনুরোধ করছি। আমিও ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

পঞ্চবটী এলাকার ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তির বিষয়ে তিনি বলেন, নির্বাচনী ক্যাম্পেইনের সময় ওই ব্যক্তি তার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে জানা যায়, তিনি তার পরিচয় ব্যবহার করে কয়েকজন ব্যবসায়ীর কাছে ফান্ড দাবি করেছেন। বিষয়টি জানার পরই নির্বাচনের আগেই তাকে স্পষ্টভাবে দূরে থাকতে বলা হয় এবং ভবিষ্যতে নাম ব্যবহার করলে পুলিশে সোপর্দ করার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে ফতুল্লা থানাকেও বিষয়টি জানিয়ে রাখা হয়।

এর আগে আলিগঞ্জ এলাকার তরিকুল ইসলাম পিয়াসের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনকে অবহিত করা হয় এবং অভিযোগের কিছু প্রমাণ পাওয়ায় তাকে এনসিপির সব ধরনের কার্যক্রম থেকে সচেতনভাবে দূরে রাখা হয়।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “ইয়াসিন আরাফাত, পিয়াস বা অন্য যে কেউ যদি আমার নাম বা এনসিপির নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নিতে চায়, তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।”
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে একটি পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার জন্য। সেই আস্থার প্রতিদান দিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার নাগরিকদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নাগরিক অসুবিধা, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত তথ্য জানাতে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন।
📞 হোয়াটসঅ্যাপ নম্বর: 01898868568
সবাইয়ের দোয়া কামনা করেন তিনি।

ফেব্রুয়ারি ২২, ২০২৬