শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করেই নিজ এলাকায় ফিরেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ি) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিঠু। এলাকায় ফিরেই তিনি সরাসরি ছুটে যান বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনগণের চিকিৎসাসেবার প্রকৃত অবস্থা নিজের চোখে দেখতে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় প্রথম কর্মসূচি
সোমবার দুপুরে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও সেবার মান সম্পর্কে খোঁজ নেন। অনেক রোগীর শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তাঁদের অভিযোগ ও অভিজ্ঞতার কথা শোনেন।
ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর
পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এমপি নাসির উদ্দিন মিঠু। তাঁদের কাছ থেকে জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি ও অ্যাম্বুলেন্স সমস্যাসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে শোনেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বর্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুনিয়র কনসালটেন্ট ও অ্যানেস্থেশিওলজিস্ট ডা. রামেন্দ্র সিংহ, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. প্রিয়াংকা ভট্টাচার্য্য, নার্সিং সুপারভাইজার প্রতিভা মন্ডল, প্রধান সহকারী মো. সেলিম রেজা, পরিসংখ্যানবিদ সুমন দাশসহ অনেকে।
জনবল ও অবকাঠামো সংকট নিয়ে আলোচনা
পরিদর্শন শেষে এমপি নাসির উদ্দিন মিঠু বলেন,
“ঢাকায় শপথ নেওয়ার পর মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব নিজের এলাকায় ফিরতে হবে। কারণ এই মানুষগুলোর ভোটেই আমি সংসদ সদস্য হয়েছি। তাই আনুষ্ঠানিকতার আগে কাজ দিয়ে দায়িত্ব শুরু করতে চেয়েছি। মানুষের চিকিৎসাসেবা কেমন চলছে, সেটা নিজের চোখে দেখা জরুরি।”
হাসপাতালে ভর্তি রোগী নাসিমা আক্তার বলেন,
“এমপি সাহেব নিজে এসে আমাদের খোঁজখবর নিয়েছেন। তিনি যদি কথাগুলো রাখেন, তাহলে হাসপাতালের সেবা অনেক ভালো হবে।”
হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি বলেন,
“চিকিৎসক ও নার্সের ঘাটতি থাকা সত্ত্বেও তাঁরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন। খুব দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও সরঞ্জাম সরবরাহে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, সংসদ সদস্যের এই পরিদর্শন আমাদের জন্য ইতিবাচক বার্তা। আমরা দীর্ঘদিন ধরে সংকটের মধ্যেই কাজ করছি। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
আরোও পড়ুন – বার্ষিক পরিদর্শনে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সিলেট রেঞ্জ ডিআইজি
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এমপি নাসির উদ্দিন মিঠু | চিকিৎসাসেবার খোঁজে সরেজমিন