কাউছার উদ্দিন হৃদয়
পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের নিয়ে সেহরির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হল প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।চবি ছাত্রদলের সেহরি আয়োজন
চবি ছাত্রদলের সেহরি আয়োজন
সেহরির এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।চবি ছাত্রদলের সেহরি আয়োজন
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় তিনি বলেন,
“রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করাই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক ও ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।”
হল সংসদের ভিপি মোহাম্মদ শাহরিয়ার আহমদ সেহরির আয়োজনকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন,
“শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আশা করছি, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতেও এ ধরনের ইতিবাচক ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকবে।”
চবি ছাত্রদলের উদ্যোগে সেহরি: দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ