পাঁচ মামলার আসামি সাবেক ইউপি সদস্যের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মাজহারুল ইসলাম বাদল | নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমীর হোসেন (৪২)-এর ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা এলাকা থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীপাড় থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেন। নিহত আমীর হোসেন বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমীর হোসেনের পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে। পিতৃহীন আমীর হোসেন ছোটবেলা থেকেই মামার বাড়ি বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।

এলাকাবাসী জানান, আমীর হোসেনের বিরুদ্ধে এলাকায় একাধিক মামলা চলমান ছিল।
এ বিষয়ে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত আমীর হোসেনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরোও পড়ুন-শয়নকক্ষে নৃশংস হত্যাকাণ্ড: নেত্রকোনায় কৃষকের বাঁধা গলা কাটা লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ২৬, ২০২৬