শ্রীনগরে কিশোরী নিখোঁজে হামলা | সন্দেহে প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর ও মারধর

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে হামলার একটি ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিশোরী নিখোঁজ হওয়ার খবরকে কেন্দ্র করে সন্দেহের বশে প্রতিবেশীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।

জানা যায়, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফয়সালের (৫৫) মেয়ে তানজিলা আক্তার সোয়া (১২) কাউকে না জানিয়ে প্রতিবেশী তমালের স্ত্রীর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। এ ঘটনায় ফয়সাল শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, মেয়ের খোঁজ না পেয়ে ফয়সাল একই এলাকার সিরাজ খানের ছেলে রুদ্র খানকে সন্দেহ করে। অভিযোগ ওঠে, রুদ্রর সহযোগিতায় তানজিলা চলে গেছে বলে ধারণা করে তাকে হুমকি-ধামকি দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে শ্রীনগরে হামলার পরিস্থিতি তৈরি হয়।
তবে পরে জানা যায়, তানজিলা পাশের গ্রামের তার খালার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মোঃ সুমন (৩৫), মোঃ মামুন, আরিফ (২০), ইয়ামিন (১৮)সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ২৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এই শ্রীনগরে হামলায় বাধা দিতে গেলে হাফিজুল ইসলাম (৪৫) ও তিশা আক্তার (২০) মারধরের শিকার হন।
ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা তিশা আক্তারের গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া বাঁশ দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয় কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেউ এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই শ্রীনগরে হামলা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় ইদ্রিস খান (৫০) শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা জানান, এটি মূলত দণ্ডবিধির ৩২৩ ও ৪২৭ ধারার অপরাধ। তিনি বলেন, অভিযোগকারীকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডি করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে শ্রীনগরে হামলার ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আরোও পড়ুন –শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মার্চ ২৯, ২০২৬