জাতীয় শর্ট ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাবিপ্রবির ‘দ্য ব্লাইন্ড মেন’ দল

সারোয়ার আলম রিজন, হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি ফিল্ম ক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত দল দ্য ব্লাইন্ড মেন জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও প্রতিযোগিতা’-তে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় তরুণদের আর্থিক সচেতনতা ও সৃজনশীলতা মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১২ এপ্রিল ২০২৬, রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে সেরা ৯টি দলের ভিডিও প্রদর্শিত হয়, যেখানে হাবিপ্রবির দ্য ব্লাইন্ড মেন দলের ভিডিও বিশেষভাবে প্রশংসিত হয়।

“পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধিতে আর্থিক জ্ঞান” ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে হাবিপ্রবির দ্য ব্লাইন্ড মেন দল। একই ক্যাটাগরিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তৃতীয় স্থান অর্জন করে। বিচারকরা তাদের ভিডিওর গল্প বলার ধরণ, বার্তা উপস্থাপন এবং বাস্তবধর্মী নির্মাণশৈলীর প্রশংসা করেন।

চ্যাম্পিয়ন ভিডিওটির রচনা ও নির্দেশনায় ছিলেন মোরশেদুল ইসলাম (ইমন)। পরিচালনায় আসিফ বিন আলিম, চিত্রগ্রহণে সাকিব মাহমুদ এবং সম্পাদনায় ছিলেন তৌফিকুর রহমান। অভিনয়ে অংশ নেন আসিফ বিন আলিম, ত্রয়ী সরকার, শর্মী বসাক ও মুশফিকুল আলম অনিক। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই ভিডিও জাতীয় পর্যায়ে হাবিপ্রবির সৃজনশীল অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দ্য ব্লাইন্ড মেন দলের এই অর্জন শুধু একটি প্রতিযোগিতার জয় নয়, বরং এটি তরুণদের আর্থিক জ্ঞান ও সৃজনশীল মিডিয়া প্রযোজনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আরোও পড়ুন – মহেশপুরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মহেশপুর বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন

এপ্রিল ১২, ২০২৬