মিজানুর রহমান (লাভলু), সিলেটঃ
কানাইঘাট উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস” কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চালু হতে যাওয়া এই নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমকে ঘিরে স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল। তিনি বলেন, আগামী ২ মে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই নতুন কুঁড়ি স্পোর্টস উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় আরও জানানো হয়, কানাইঘাট উপজেলার ১২-১৪ বছর বয়সী বালক-বালিকাদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের প্রস্তুত করা হবে, যাতে তারা জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এই নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে)সহ বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রতিভা উঠে আসবে। ফলে কানাইঘাট থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহিদুর রহমানসহ অন্যান্যরা।
আরোও পড়ুন- কানাইঘাটে বীজ বিতরণ কার্যক্রমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান
কানাইঘাটে নতুন কুঁড়ি স্পোর্টস সভা, তরুণদের অংশগ্রহণে জোর