মহেশপুরে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন এ্যাডভোকেট এ এম আব্দুল আহাদ

সালেকুজ্জামান শামীম, মহেশপুর প্রতিনিধিঃ

মহেশপুর উপজেলা পরিষদের সাবেক বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এ এম আব্দুল আহাদ মহেশপুর উপজেলার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নতুন বছরের সূচনালগ্নে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জনগণের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেতা এ্যাড আহাদ হিসেবে পরিচিত, যিনি জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এ্যাড আহাদ ২০০৯ সালে প্রথমবার মহেশপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করে আইন পেশায় যুক্ত হন এবং একজন পেশাদার আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আইন পেশায় যুক্ত থাকার সময় তিনি বিভিন্ন রাজনৈতিক মামলায় বিএনপির নেতা-কর্মীদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৮ সালের পর থেকে মহেশপুর বিএনপির অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি আইনি সহায়তা প্রদান করেন এবং আদালতে তাদের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেন। অনেক ক্ষেত্রে তিনি জামিন ও আইনি প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা যায়। একই সময়ে তিনি নিজেও একাধিক মামলার আসামী হন এবং রাজনৈতিক হামলা ও মামলার শিকার হন। তবুও তিনি রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেননি।

ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এ্যাড আহাদ স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ, সামাজিক সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় সহায়তায় তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি নিজেকে পদলোভী নয় বলে উল্লেখ করে বরং জনগণের সেবা করাকেই তার মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে তাঁর প্রতি জনগণের আস্থা ও সমর্থন দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

মহেশপুরের সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে যে, তিনি ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন। দুইবার বিপুল ভোটে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী পেশাগত দক্ষতার কারণে অনেকেই মনে করেন তিনি প্রার্থী হলে আবারও শক্ত অবস্থান তৈরি করতে পারবেন। জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণে তার ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

আরোও পড়ুন – মহেশপুরে মতবিনিময় সভা: অ্যাটর্নি জেনারেল কাজলের দোয়া প্রার্থনা

এপ্রিল ১৪, ২০২৬