টেকনাফে কৃষক কার্ড বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়ঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কৃষকদের উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) টেকনাফের এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরাসরি কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের জন্য সরকারি সহায়তা সহজলভ্য করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, কৃষক কার্ড ব্যবস্থার মাধ্যমে কৃষকরা এখন সহজেই ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সরকারি সুবিধা গ্রহণ করতে পারবে। এ ধরনের কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-২, ৩ ও ৪ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, আলমগীর ফরিদ এবং শাহাজাহান চৌধুরী। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসক এটিএম বশর, জেলা পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, সরকারের এই কৃষক কার্ড উদ্যোগ মাঠপর্যায়ে কৃষকদের জন্য বাস্তব সুফল বয়ে আনবে এবং কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।

এ সময় স্থানীয় কৃষকরাও তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তারা জানান, আগে সরকারি সুবিধা পেতে নানা জটিলতার মুখোমুখি হতে হতো, কিন্তু এখন কৃষক কার্ড হাতে পাওয়ায় সেই প্রক্রিয়া অনেক সহজ হয়ে গেছে। এই উদ্যোগ তাদের উৎপাদন কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে এবং কৃষিকে আরও লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরোও পড়ুন – তারেক রহমানের টাঙ্গাইল সফর ঘিরে কালিয়াকৈরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অবস্থান ও জনসমাগম

এপ্রিল ১৪, ২০২৬